Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা আসনে তৃনমূলকে জেতানোর আহ্বান কুণালের।

পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসনেই দলীয় প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃনমূল।
তমলুক ও কাঁথি লোকসভার দুটি আসন যাতে কোনো ভাবেই বিজেপি না পায় তার জন্য এখন থেকেই লোকসভা নির্বাচনে প্রস্তুতি এক প্রকার শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস।


তমলুকের নিমতৌড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করে সুফল পেয়েছি। তাই আগামী লোকসভা নির্বাচনে চাটাই বৈঠকের মধ্যদিয়ে জেলার দুটি লোকসভা আসন গাদ্দার কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষা দিতে হবে।

এদিনের সভায় কুণালবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, বিধায়ক ফিরোজা বিবি, সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি, সভাপতি অসীত ব্যানার্জি সহ অন্যান্যরা।


কুনাল ঘোষ দলীয় কর্মীদের বলেন পূর্ব মেদিনীপুর জোড়া ফুলে জোড়া আসন চাই।
কটাক্ষ করেন শুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ঘটনাস্থলে না গিয়ে বিশ্বকাপে মেতেছেন। ” মাঠে গেলেন নরেন,কাপ গেলো ফরেন” প্রধানমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কুণালের কটাক্ষ। পাশাপাশি কলকাতায় ২৯ তারিখে বিজেপি যে সমাবেশের আয়োজন করেছে তা নিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে সভা করি শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু ওরাতো কিছুতেই ছিলো না। তৃণমূল করে বলে প্রতিহিংসায় ভুগিছে।

Related News

Also Read