পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র সংসদ আয়োজিত শিক্ষক দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে সমস্ত বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন , এরপরে প্রদীপ প্রজনন ও সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ্য দেন কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় কর।এছাড়া ছিলেন সরকার মনোনীত কলেজ কমিটির সদস্য আইনজীবী আবু সোহেল,সাত্ত্বীকি ওঝা, অভিরূপ সিং,ড:নির্মল বর্মন,কলেজের ছাত্র ইউনিট সভাপতি নিমাই দাস প্রমূখ। যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়


Post Views: 82





