Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। বিজেপি কর্মীর উপরে হামলার প্রতিবাদে অবরোধঃদুর্ভোগ সাধারন মানুষের ।।

প্রদীপ কুমার সিংহ:-বৃহস্পতিবার এক বিজেপি কর্মী দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হওয়ায় তাকে বারইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে বিজেপির পূর্ব জেলার সভাপতি উত্তম কর নেতৃত্বে তার বাড়িতে দিয়ে আসতে যায় ।



সেখানে কিছু দুষ্কৃতি আবার হামলা চালায়,ফলে উত্তম কর অসুস্থ হয়ে পড়ে।

বারুইপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উত্তম কর ও এক কর্মী আক্রান্ত হোওয়ার প্রতিবাদে শুক্রবার বারুইপুরে বিজেপির একটি মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিল বারুইপুরে বিজেপির জেলা অফিস থেকে থানা পর্যন্ত হয়। পথে মিছিলকে আটকানোর চেষ্টা করে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। তখন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি বেঁধে যায়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই বিজেপি কর্মীরা থানার সামনে রাস্তা অবরোধে বসে পড়ে। প্রায় ১৫ মিনিট পথ অবরোধ চলে।

এর ফলে পুজোর সময় বারুইপুরে বাজার করতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বারুইপুর মেন রাস্তায় এই অবরোধের ফলে গাড়ি সব বন্ধ হয়ে যায়।পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

Related News

Also Read