প্রদীপ কুমার সিংহ
বারুইপুর মহকুমা শাসক চিত্র দীপ সেন বারুইপুর পশ্চিম বিধানসভার কেন্দ্রের বি এল ও দের নিয়ে বৈঠক করলেন বারুইপুর ফুলতলায় বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসে শুক্রবার দুপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার শাসক চিত্রদীপ সেন বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক,পর্না দে বারুইপুর পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের বি এল ও রা। মহকুমার শাসক বলেন এসআইআর ফর্ম বেশ কিছু জমা পরিনি, চারটে ক্যাটাগরির নাম বাদ গেছে সেটা হচ্ছে (১)মৃতব্যক্তির, (২) অন্যত্র চলে যাওয়া ব্যক্তি, (৩) যাদের নাম দুবার আছে, (৪)যারা ফর্ম জমা দেয়নি। এই চারটে ক্যাটাগরি সতর্কতা ব্যাপারে ১০০% কাজ সফল হয়েছে। সেই সঙ্গে কোন জীবিত ভোটারের নাম মৃত ভোটার হয়ে বাদ না যায় তবে এই রকম অভিযোগ এখনো পাইনি। সেই সঙ্গে তিনি আরো বলেন যাদের কিছু সমস্যার জন্য নাম ওঠেনি তাদের hearing এর ডাকা হবে।

ইতিমধ্যে খরচা তালিকা বেরিয়েছে। সেই তালিকায় যদি কোন ভোটার মনে করে তার নামটা নেই সে অবশ্যই ক্লেম করতে পারবে ৬ নম্বর ফর্ম ফিলাপ করে। আবার কোন ভোটার যদি মনে করে কোন এক ভোটার মারা গেছেন বা এখান থেকে অন্যত্র চলে গেছেন তাহলে তিনি ৭ নম্বর ফর্ম ফিলাপ করে অবজেকশন জানাতে পারবেন। এই ক্লেম ও অবজেকশনের ভিত্তিতে এস আই আর এর হেয়ারিংয়ের ডেট ঠিক করবেন। ভোটার মূল তালিকা বেরোবে ১৪ই ফেব্রুয়ারি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লেম করতে পারবেন সাধারণ মানুষ। ক্লেম ও অবজেকশন এর ফাইলটা করতে পারবেন সাধারণ মানুষ ১৫ই জানুয়ারির মধ্যে। পূর্ণাঙ্গ ভোটার লিস্ট বেরোবে ১৪ ই ফেব্রুয়ারি। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোটামুটি ভাবে বলা যায় ৩৬ হাজারের বেশি নাম এখন ও পর্যন্ত বাদ গেছে।এই মুহূর্তে বারুইপুর পূর্ব বিধানসভার কোন তথ্য বারুইপুর মহকুমার শাসকের কাছে নেই। কিছুদিনের মধ্যে এসে যাবে।





