Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। তৃনমূলে ফিরছেন মানব পড়ুয়া ও রঞ্জিত মন্ডল ।।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাওয়া ভগবানপুর ও খেজুরীর একাধিক নেতা-কর্মী ফের তৃনমূলে যোগদান করতে চলেছেন।সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমেই এরা তৃনমূলে ফিরতে চলেছেন বলে দলীয় সুত্রে খবর।

গত ২০২০ সালে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ।এর পরেই তাঁর হাত ধরে বহু তৃনমূল নেতা বিজেপিতে যোগদান করেন ।সেই সময়ে জেলা পরিষদ সদস্য মানব পড়ুয়া এবং খেজুরীর বিধায়ক রঞ্জিত মন্ডল বিজেপিতে যোগদানে ইচ্ছা প্রকাশ করেন ।কিন্তু বিজেপির নীচুতলার কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে তাঁদের আনুষ্ঠানিক ভাবে যোগদান করা সম্ভব হয়নি।সেই সময় থেকেই এরা সরাসরি রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে ছিলেন বলে সুত্রের দাবি।একই ভাবে ভগবানপুরের কিছু ছাত্র নেতাও এই পরিস্থিতিতে রাজনীতি থেকে দূরে থাকতে বাধ্য হয় ।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ট প্রাক্তন এই নেতারা ফের তৃনমূলে ফিরতে চলেছেন।যদিও কোন কোন নেতার হাতে এখনই জোড়াফুলের পতাকা তুলে দেওয়া হবে স্পষ্ট করেনি তৃনমূল নেতৃত্ব।

Related News

Also Read