পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরে ফের দুই ঠিকাদার সংস্থার ঝামেলায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হল ।

বুধবার সকাল থেকে এই বিবাদ থেকে বন্দরের ৮ নম্বর বার্থে আলমেরিয়া নামে একটি ম্যাঙ্গানিজ বোঝাই জাহাজ থেকে মাল নামানো বন্ধ হয়ে গিয়েছে। গত শনিবার দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলা হয়েছিল, সুত্রের থেকে জানা গেছে তারাই এরমধ্যে জড়িত বলে জানা গিয়েছে।

এদিন সকালে একটি ঠিকাদার সংস্থা কাজ করতে গেলে অন্য সংস্থার শ্রমিকরা কাজে বাধা দেয়। ওই সংস্থার দাবি, ৮নম্বর বার্থে তাদেরই কাজ করার চুক্তি রয়েছে বন্দরের সঙ্গে।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে সিআইএসএফ জওয়ান। জোর উত্তেজনা রয়েছে বন্দর এলাকায়। বন্দর কর্তৃপক্ষ এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি।

Post Views: 83





