Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের স্বাস্থ্যসাথী শিবির ।।

ইন্দ্রজিৎ আইচ:- প্রেস ক্লাব, কলকাতায় সোমবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যসাথী কার্ডের বিশেষ শিবিরে ১৩৭ জন সাংবাদিকের পরিবারের ৪০০ জনেরও বেশি সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি এবং স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে এই বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। নতুন কার্ড ছাড়াও চালু স্বাস্থ্যসাথী কার্ডেও সাংবাদিকদের নাম নথিভুক্ত করা হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক।

Related News

Also Read