Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

তৃনমূল নেতার উপরে হামলা,অভিযুক্ত বিজেপি

 

পূর্ব মেদিনীপুর জেলার এগরার সাহাড়া অঞ্চলের এক তৃণমূল নেতাকে মারধরের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো রাজ্যের শাসক দল।

অভিযোগ এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া অঞ্চলে তৃনমূলের যুব নেতা সুদীপ্ত বাগকে গত শনিবার রাতে মারধর করে বিজেপির লোকেরা ।এই ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ করে তৃনমূল।

এই ঘটনার পেছনে বিজেপির ঘৃন্য চক্রান্তের অভিযোগ এনে সোমবার এগরা ১ ব্লকের সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর বাজারে এগরা ১ নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল মহিমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে তৃনমূল কংগ্রেস। মিছিলে কয়েকশো তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সামিল হন।

এদিনের মিছিল থেকে বিজেপির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃনমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মহিম, তৃনমূল নেতা অশোক দাস, সাহাড়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব স্বপন সিংহ, মিলন দে, সুদীপ্ত বাগ, যুব নেতা অনির্বাণ গায়েন-সহ অন্যান্য নেতৃত্বরা।

Related News

Also Read