Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে ।।

প্রদীপ কুমার সিংহ :- প্রেমের প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা করলেন এক যুবক। এলাকা চাঞ্চল্য ছড়ায়।মৃত যুবকের নাম শেখ সাহিল (২৩)। বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম
খিরিশতলা এলাকায়। পরিবারের সুখের খবর সাহিল শেখ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল।

বেশ কিছুদিন ধরে এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেম ভালবাসা করছিল। সম্ভবত প্রেমের প্রত্যাখ্যান হয় সেই মেয়েটির কাছে। পরিবারের লোকেরা এটাই অনুমান করছে।তাই শনিবার
রাতে বাড়ি সবাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর নিজের ঘরে যায়। রাতেই কখন গলায় দড়ি দিয়েছে কেউ জানতে পারেনি পরিবারের লোকেরা। সকালে দেখে সাহিলের ঘরে সিলিং
ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় সাহিলের পরিবারের ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ রবিবার সাহিলের দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে
বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇

https://youtube.com/@ekhansangbad5105

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News

Also Read