Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

নন্দকুমারে সমবায় নির্বাচনে ৫০টির মধ্যে ৩৮টি গেরুয়ার দখলে

বহুদিনের টালবাহানা, অভিযোগ–পাল্টা অভিযোগ, আদালত যাত্রা—সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে রবিবার অনুষ্ঠিত হল সাওড়াবেড়্যা জালপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির বহুল আলোচিত নির্বাচন। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শুরু হয় ভোটগ্রহণ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাঁটায় কাঁটায় লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

মোট ৫০টি আসনের এই নির্বাচনে বিজেপি ৩৮টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ১২টি আসনে জয় লাভ করে

 

ফলাফল প্রকাশ হতেই নন্দকুমারজুড়ে গেরুয়া উল্লাস। আবিরের খেলা, ঢাকের তালে, স্লোগানে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী–সমর্থকেরা। দীর্ঘদিন বাদে এমন প্রাণচঞ্চল আনন্দে ভরে ওঠে সমবায় চত্বরে।

বিজেপির অভিযোগ, এই সমবায়ে এর আগে দু’বার নির্বাচন ঘোষণা করেও উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তে ভোট বন্ধ করা হয়েছিল। বাধ্য হয়ে তারা হাইকোর্টে যান। আদালতের নির্দেশে অবশেষে রবিবার অনুষ্ঠিত হয় নির্বাচন—আর সেখানেই বিপুল ব্যবধানে গেরুয়া ঝড়।

Related News

Also Read