Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

ডাক্তারি পড়ুয়া কে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ডাক্তাররা ব্যাচ পরে প্রতিবাদ জানালো।

কলকাতার আর জি কর হাসপাতালে  ডাক্তারি পড়ুয়া কে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ সোমবার ডাক্তাররা কাল ব্যাচ পরে প্রতিবাদ জানালো।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর কাঁথি রুরাল শাখার সম্পাদক ডাঃ অনুতোষ পট্টনায়েক জানিয়েছেন সমস্ত চিকিৎসক কালো ব্যাচ পরে প্রতীকি  প্রতিবাদ জানিয়ে চিকিৎসা পরিষেবায় কর্মরত ছিলেন।পরবর্তী আন্দোলন কি হবে তার রূপরেখা আজ সোমবার তৈরি করার জন্য একটি আলোচনা সভায় বসছেন সংগঠনের কর্মকর্তাগণ।

এদিন কাঁথি মহকুমা হাসপাতাল, দীঘা স্টেট জেনারেল হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল সহ সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের কাল ব্যাচ পড়ে কাজ করতে দেখা যায়। দাবি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করণ  চিকিৎসক পড়ুয়ার নারকীয় খুনের খুনিদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন পরিষেবার পাশাপাশি আন্দোলন জারি থাকবে।

Related News

Also Read