Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

সাঁতরা কমললোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার সাঁতরা কমললোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বসন্তপুর অঞ্চলের যশতেঘরী সাঁতরা গ্রামের সাঁতরা কমললোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসব হল। রবিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য চেয়ারম্যান দীপক সার,

রামনগর ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বসন্তপুর পঞ্চায়েতের সাঁতরা কমললোচন হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী পূর্তি উৎসবে এদিন ছিল প্রাক্তনীদের সম্মেলন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয়েছে উৎসবের। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, প্রাক্তনী ও এলাকাবাসী। সন্ধ্যা কালীন সাংস্কৃতি অনুষ্ঠানের সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট অতিথিদের। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ করে এর সাথে সাথে মহান প্রতিষ্ঠাতাগণের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ও বীর সন্ন্যাসী বিবেকানন্দের মূর্তি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করাহয়। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। চার দিন ধরে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে মনোরঞ্জনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপন প্রধান, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সন্তোষ পাত্র , বিদ্যালয়ে প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক তপন কুমার মন্ডল প্রমুখ ।

Related News