Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। যুবকের নগ্ন আধপোড়া দেহ উদ্ধার এগরায় ।।

সাত সকালে পূর্ব মেদিনীপুরের এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের মাঠের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের আধপোড়া দেহ। মৃত যুবকের নাম সুমন ডেহেরি (২০)।


তাঁর বাড়ি ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনা গ্রামে। ভিন রাজ্যে কাজ করা ওই যুবক কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিল। রবিবার সন্ধ্যে নাগাদ মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর সকালে তাঁর মৃত দেহ উদ্ধার হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত দেহের পাশেই পড়েছিল তাঁর পোশাক ও দাহ্য তেলের একটি বোতল। কিভাবে ওই মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

Related News

Also Read