Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

বেআইনি মাদক দ্রব্য সহ গ্রেপ্তার ৩

প্রদীপ কুমার সিংহ

কিছুদিন আগে নরেন্দ্রপুর থানা এলাকায় থেকে বেশকিছু গাঁজা উদ্ধার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। কয়েক মাসের মধ্যে বারুইপুর,সোনাপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় পুলিশ বহু কেজি গাঁজা উদ্ধার করে। আবারো গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ও বারুইপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি নেতৃত্বে একটি দল বারুইপুর শাসন স্টেশনের কাছে যায় সেখান থেকে তিনজন বেআইনি মাদকদ্রব্য পাচারকারীকে ধরে এবং তাদের কাছ থেকে দুটি সুটকেসের ভেতর থেকে প্রায় ৩৫ কেজি বেআইনি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা করে তিনজন ব্যক্তি।কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের। বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় ও বারুইপুর উন্নয়ন সমষ্টি আধিকারিক সৌরভ মাঝি গঠিত একটি পুলিশের দল তৎপরতায় গাড়িতে উঠতে যাওযার আগেই শাসন বাইপাসের নির্মিয়মান জল টাংকের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরে। তাদের কাছে দুটি ট্রলি ব্যাগ পাওয়া যায় এবং তার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা। যার বাজারদর কয়েক লক্ষধিক টাকা।

পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন, নগদ ২২৭০ টাকা। ধৃতদের নাম আব্দুল বাসার মণ্ডল ওরফে খোকন সূর্যপুর। লাদেন হক বাড়ি দিনহাটা করালা।মৃনাল হক বাড়ি দিনহাটা করালা। শিয়ালদা স্টেশন থেকে লক্ষীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃতীরা। ওই বেআইনি মাদক পাচারকারীরা পুলিশকে জানান ৫০০০ টাকা করে একেক জন পেতেন ওই মাল ডেলিভারি করে দেওয়ার পর।এখানেই প্রশ্ন উঠেছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন? নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব মানুষজন।

পুলিশ জানিয়েছে, সূর্যপুরের আব্দুল বাসারের কাছে গাঁজা বিক্রির ছক ছিল দুই দুষ্কৃতীর। দীর্ঘদিন ধরে মাদক কারবার তারা চালিয়ে আসছে। কোথায় কোথায় এই কারবার চলতো তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। এর সঙ্গে আর কারা জড়িত তাও পুলিশ দেখছে। ধৃতদের মঙ্গলবার আলিপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে বিচারকের কাছে আবেদন করবে।

Related News

Also Read