Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

নন্দীগ্রামে বিজেপি-তৃনমূল বিবাদে স্থগিত পাড়ায় সমাধান ক্যাম্প

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় “আমার পাড়া আমার সমাধান “অনুষ্ঠানের সভাপতিকে হবে এই নিয়ে উত্তেজনা ছড়ায়।

সভার সভাপতি নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃনমূল-বিজেপি দুই পক্ষ। এই পরিস্থিতিতে ক্যাম্প স্থগিত করে দেওয়া হয় বলে জানা গেছে।

ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।বিজেপির তরফে প্রধানকে সভাপতি করার জন্যে চাপ দেওয়া হয় বলে অভিযোগ।আর তার থেকেই তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় ।

বিজেপির সমর্থকদের অভিযোগ তৃণমূল কংগ্রেস সমর্থকরা উপপ্রধানকে হেনস্তা করেছে । তাই বিজেপি কর্মী সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়ে।এলাকায় উত্তেজনা ছড়াতেই খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Related News

Also Read