Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। গৃহপরিচারিকাকে নয় তলা থেকে ফেলে খুনের চেষ্টা ।।

নয় তলা থেকে গৃহপরিচারিকাকে ঠেলে ফেলে দিয়ের খুনের চেষ্টা করলো গৃহকর্তী ! এই ঘটনায় গুরুত্বর আহত গৃহপরিচারিকাকে চিকিৎস্যার জন্যে হাসপাতালে ভর্তি
করা হয়েছে।তামান্না আক্তার (১৮) নামের এই গৃহ পরিচারিকাকে চিকিতস্যার জন্যে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ও পুনর্বাসন প্রতিষ্ঠানে
ভর্তি করা হয়ে ছিলো । অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকার রূপনগর থানার আধিকারীক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকালে ওই বাসার রেলিংবিহীন ছাদ থেকে তিনি (তামান্না) পড়ে যান।
তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই গৃহপরিচারিকার পরিবার একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গৃহপরিচারিকার পরিবারের অভিযোগ, গৃহকর্তা আক্তারুজ্জামানের স্ত্রী অরুনিমা হত্যার উদ্দেশ্যে তামান্নাকে ধাক্কা দিয়ে নিচে ফেলেন। তাঁরা জানিয়েছেন রূপনগরের আরামবাগ
এলাকায় সৈয়দ আক্তারুজ্জামানের বাসায় চার-পাঁচ মাস ধরে কাজ করে আসছিলেন।

Related News

Also Read