Select Language

[gtranslate]
১২ই আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ২৬শে জুন, ২০২৬ )

কাঁথি ক্ষেত্রমোহনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রমোহন বিদ্যাভবনের দু দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় শনিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দীপ্তেন্দু মিশ্র। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক পরেশ চন্দ্র রায় সিনহা ও রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক রনজিৎ প্রামাণিক। দুদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে খেলার মাঠেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়‌। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিব্যেন্দু দাস মহাপাত্রের নেতৃত্বে দুদিনের এই অনুষ্ঠান পরিচালিত হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টাফ কাউন্সিলের সম্পাদক দীপঙ্কর পাল।

Related News

Also Read