Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

প্রশাসনের পুজা প্রস্তুতি বৈঠক

আজ ময়ঙ্গলবার কাঁথি মহকুমা শাসক এর আহ্বানে প্রাক পূজো প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই সভা মহকুমা শাসক দপ্তরের অবাক কক্ষে হয়। সভাতে অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্য নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুধু তাই নয় যথেচ্ছ মাইক ব্যবহার ও ডিজে বক্স নিষিদ্ধ করার কথা জানানো হয়। সরকারের সমস্ত নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে হতে পারে বলে জানানো হয় পুজো কমিটিগুলোকে। উক্ত সভায় উপস্থিত থেকে বাঙালির প্রাণের উৎসব কে সর্বাঙ্গিন সাফল করে তোলার আবেদন রাখলেন কাঁথি পৌরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি ।

উপস্থিত ছিলেন মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল, মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আই সি প্রদীপ কুমার দান,মহিলা থানার আইসি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পরিচালনা করার আহ্বান জানানো হয়। এই সভায় যোগদান করেন কাঁথির সমস্ত থানার আধিকারিক বৃন্দ, বিডিও গান ও পুজো কমিটির কর্মকর্তাগণ।

Related News

Also Read