Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। মেচেদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ।।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃক্ষরোপনের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা পদযাত্রার কর্মসূচির উদ্বোধন হয়।


বৃক্ষরোপণ করেন কমিটির সভাপতি গনেন রায়, প্রাক্তন অাবহাওয়াবিদ অশোক হাজরা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার(পরিবেশ)গোপাল সাহা, প্রাক্তন অধ্যক্ষ ডঃ তপন কুমার মন্ডল প্রমূখ।

এরপর এক সুদৃশ্য পরিবেশ সচেতনতা পদযাত্রায় শতাধিক ছাত্র-যুবক সহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। পদযাত্রা শেষ হয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে। সেখানে বক্তব্য রাখেন-কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এইচ. ও. ডি.(পরিবেশ) পি. ঘোড়াই,ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমুখ।

পদযাত্রা থেকে দাবী উঠে-মেছেদা সংলগ্ন বাঁপুর নিকাশী খালে আবর্জনা ফেলা বন্ধ করে দ্রুত খাল সংস্কার করতে হবে। মেচেদা এলাকায় যত্রতত্র প্লাস্টিক সহ নানা ধরনের আবর্জনা ফেলা বন্ধ করে একটি ভ্যাট নির্মাণ করতে হবে।


থার্মাল গেটের সভায় কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, অতি সত্বর উপরোক্ত দাবিগুলি রূপায়িত না হলে কমিটি জনসাধারণকে যুক্ত করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Related News

Also Read