Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। পুলিশের বাড়িতে চুরির চেষ্টাঃগন প্রহার খেল তিন দুষ্কৃতি ।।

খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরির চেষ্টা,যদিও সেই চেষ্টা সফল হোলনা নিশিকুটুম্বদের।তার আগেই ধরা পড়লো চোর। হলদিয়া মহকুমার সুতাহাটা থানা এলাকার আসদতলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

জানা গেছে সুতাহাটা থানার দুই পুলিশ কর্মী স্থানীয় এক বাড়ি ভাড়া নিয়ে থাকছেন কয়েক বছর ধরে। সেই বাড়িতেই চুরীর চেষ্ঠা করলো তিন জন চোর ।পরিকল্পনা মত বৃহস্পতিবার রাত্রে সেই বাড়িতে ঢুকে পড়ে তিন জন । এই ঘটনাটা নজরে আসতেই বাড়ির বাসিন্দারা চিৎকার শুরু করে। চোর চোর বলে চিৎকার শুরু করলে পালিয়ে যেতে থাকে দুষ্কৃতীরা।

তবে শেষ রক্ষা হয়নি।স্থানীয় এলাকাবাসীরা ছুটে এলে ধরা পড়ে যায় একজন, পরে আরো দুজন । প্রথমে একজন ধরা পড়তেই তাকে স্থানীয়রা গণপিটুনি দেয় । একে একে ধরা তিনজন চোরকে ধরে চলে গন প্রহার।

খবর পেয়ে সুতাহাটা থানা পুলিশ এলাকাবাসীর কাছ থেকে তিনজন চোরকে উদ্ধার করতে এলে বাধা পায়। রীতিমতো উত্তেজনা পরিবেশ তৈরি হয়।পরে অবশ্য তিন দুষ্কৃতিকে সুতাহাটা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দার।

Related News

Also Read