Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। কুনাল ঘোষের সাংসদ কোটার টাকা নিয়ে দুর্নীতি হলদিয়ার বিদ্যালয়ে ।।

রাজ্যসভার সাংসদ থাকাকালীন কুনাল ঘোষ হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পরাণচক শিক্ষানিকেতনের জন্যে নিজের সাংসদ কোটা থেকে ৮২ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন। ২০১৭ সালে বরাদ্দ সেই টাকা ঠিক মতো ব্যবহার না হওয়ার অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে কাজ পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।



প্রসঙ্গত সাংসদ থাকাকালীন কুণালবাবু পূর্ব মেদিনীপুর জেলায় ৩৪ টি স্কুলে প্রায় সাড়ে চার কোটি টাকা সাংসদ কোটা থেকে বরাদ্দ করেছিলেন । অভিযোগ অধিকাংশ স্কুলের কাজ সম্পূর্ণ হলেও হলদিয়ার পরাণচক শিক্ষানিকেতনে মাঝ পথেই কাজ আটকে রয়েছে। এত টাকা দেওয়ার পরে কেন কাজ সম্পূর্ণ হলো না তা খতিয়ে দেখতে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন কুণাল।

দূর্ণীতির আঁচ পাচ্ছেন বলেই শুক্রবার বিদ্যালয় পরিদর্শনে এলেন বলে জানান কুণাল ঘোষ। যাতে সুন্দরভাবে স্কুলের কাজ সম্পূর্ণ তার জন্য যা যা করনীয় আইনের ব্যবস্থা গ্রহন করার দরকার তা করবেন বলে জানান কুণালবাবু।।

Related News

Also Read