Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

রাস্তায় ধান গাছের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবী ।।

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, বেহাল রাস্তা দিয়ে মানুষের হাঁটা চলায় সমস্যা।এই রাস্তা সংস্কারের জন্যে বহুবার প্রশাসনের কাছে দরবার করেও
কোন লাভ হয়নি।এবার তাই রাস্তায়্য ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের।ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে
পুর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গুড়গ্রাম চন্ডীতলা থেকে গুড়গ্রাম বাজার পর্যন্ত ও অপরদিকে বুরাবুড়ি পর্যন্ত গ্রামের রাস্তার বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তর জানিয়েও কোনো সুরাহা পাননি। বছরের পর বছর বর্ষাকালে এই চলাচল এর অযোগ্য রাস্তা দিয়ে তাঁদের যাতায়াত করতে হয়। অবশেষে ক্ষোভে জমির বদলে রাস্তার মাঝেই ধানের শীষ পুঁতে দিলেন গ্রামবাসীরা।

Related News

Also Read