প্রদীপ কুমার সিংহ
আসন্ন পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করেছে বৃহস্পতিবার। সেই নামের লিস্টে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ পাল এর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে প্রথম প্রচারে বেরোয় বারুইপুর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তত ধামনগর এলাকায়। সেখানে একটি রাধা কৃষ্ণ মন্দিরের প্রণাম করে। তারপর নিজে হাতে দেওয়াল লেখেন এবং জনসংযোগ করেন। তারপর একটা সাঁকো উপর দিয়ে চলে যান পেয়ারা বাগানে চাষীদের সঙ্গে প্রথমে কথা বলেন। পেয়ারা চাষের সঞ্জয় হালদার বলেন সারা বছর ধরে পেয়ারা চাষ করে সংসার চালান। সিজনের সময় তারা পেয়ারা বিক্রি করে কাছারি বাজারে।
সেখানে বাজারে অনেক সময় ঢুকতে পারে না রাস্তার উপর দাঁড়িয়ে বিক্রি করতে হয়। তাতে করে অনেক সময় পুলিশের তারা খেতে হয়। অতিরিক্ত ফসল বিক্রি না হলে তখন সেই ফসল রাস্তায় ফেলে দিতে হয় তাদেরকে। তিনি অভিযোগ করেন কয়েকবার পেয়ারা চাষীরা এলাকার বিধায়ক বিধানসভার অধ্যক্ষ ও বিমান বন্দ্যোপাধ্যায় কে আর্জি জানিয়েছিল একটা কোল্ড স্টোর করার জন্য। কিন্তু সেই কোল স্টোর আজ পর্যন্ত হয়নি। সেইসঙ্গে একটা ফুড প্রসেসিং তৈরি করার আবেদন জানিয়েছিল। কিন্তু সেটাও হয়নি ফলে পেয়ারা চাষিরা বহু সমস্যার মধ্যে পড়ে অর্থনৈতিক দিক থেকে। তারা মাল ঠিকমতো বিক্রি করতে পারেনা। যদি কোল্ড স্টোর হতো তাহলে মালটা কোল্ড স্টোরে রেখে পরের দিন বিক্রি করতো। আরো অভিযোগ করে এলাকার ড্রেন ঠিকমতো না থাকায় বর্ষাকালে পেয়ারা বাগান গুলি এতটাই জল হয় অনেক পেয়ারা গাছের গোড়া পচে যায়। তাতে করে ফসল নষ্ট হয়। এতে অনেক সময় সংসার চালানো দায় হয়ে যায়।
বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল সাংবাদিকদের বলেন সারা পশ্চিমবাংলার মধ্যে পেয়ারা বিখ্যাত বারুইপুরে বারুইপুর একটা গর্বের জায়গা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ির উপরে কোন কোল্ড স্টোর ব্যবস্থা নেই ফুট প্রসেসিং এর ব্যবস্থা নেই গ্রামের ড্রেনের ব্যবস্থা নেই যার ফলে বর্ষাকালে অনেকেই জলের তলায় থাকতে হয়। তিনি আরো বলেন বারুইপুরের কোন কাজ হয়নি, বাড়ির পুরের মানুষ খুব সমস্যায় রয়েছে। নির্বাচনে যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আমার প্রথম কাজ হবে বারুইপুরে একটি ভালো বাজার তৈরি করা কোল্ড স্টোর এবং ফুড প্রসেসিংয়ের ব্যবস্থা করা যাতে আগামী দিনকে চাষিরা ভালো চাষ করে কোল্ড স্টোরে রেখে অর্থ উপার্জন করতে পারে।





