প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে নরেন্দ্রপুর এর থানার অন্তর্গত গড়িয়া ফর্দাবাদের একটি বাড়ির নিচে থেকে প্রায় দেড় বছর ধরে তেল ওপরে উঠে আসে তাতে করে বেশ কিছু দেওয়ার তেল লেগে থাকে। ওই বাড়ির পরিবারের লোকেরা আতঙ্কে ভুগতে থাকে। সেই
গড়িয়ায় ফরতাবাদের বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টের সদস্যের। নমুনা পরীক্ষার পর জানা যাবে আসল কারণ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নীচ থেকেই উঠছে এই তেল। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ONGC। তারাও খতিয়ে দেখছেন।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তারা প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তারা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তারা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য আজ বাড়িতে আসেন। তিনি বলেন ভয়ের কিছু নেই তবে কোথা থেকে তেল উঠছে সেই জায়গাটা চিহ্নিত করা গেছে। ঘটনাস্থলে রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরসভার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তারা। রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কান্তি দাস বলেন যেদিন থেকে শোনা যায় যেই বাড়ি থেকে তেল উঠছে সেদিন থেকেই পৌরসভা এই পরিবারের কাছে সবসময় খবরাখবর রেখেছে।। মঙ্গলবার যখন যাদবপুর ইউনিভার্সিটি জিওলজিক্যাল সার্ভে প্রতিনিধি আসে তখন পল্লব কান্তি দাস নিজে ওই বাড়িতে যায় এবং তেল আসার উৎস দেখেন প্রতিনিধি দলের সঙ্গে। তিনি বলেন এই ব্যাপারে পৌরসভাতে জরুরী বৈঠক ডাকা হবে তাতে ইউনিভার্সিটির প্রতিনিধরা থাকবে। ওই বাড়িতে যে জায়গা চিহ্নিত করা হয়েছে সেই জায়গা কাজ শুরু হবে। পৌরসভার ও যাদবপুর ইউনিভার্সিটি প্রতিনিধিদের আধিকারিকদের নিয়ে।






