Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

চন্ডীপুরে বিজেপির মহিলা মোর্চার প্রচারে ঝড়

 

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভা এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীবৃন্দ। মহিলা মোর্চার নেত্রী রুপান্বিতা বেরা দাস এর নেতৃত্বে এলাকার সমস্ত অধিবাসী , স্থায়ী ও অস্থায়ী দোকানদার ও পথ চলতি জনগণের কাছে মহিলামোর্চা নেতৃত্বের আবেদন- সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচারে নেমেছেন বলে দাবী করেছেন।

বলেন আমাদের সরকার এলে মুখ্যমন্ত্রী সু-শাসন প্রতিষ্ঠা করবেন। রাজার আসনে রাজা শ্রী রাম চন্দ্রের পাদুকা অধিষ্ঠিত করে মুখ্যমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা করবেন। আমাদের একটাই প্রার্থী রাজা শ্রী রাম চন্দ্র, প্রতীক পদ্মফুল। তাই সমাজ , নারী, শিশু ও যুব সমাজ সুরক্ষার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। সু-শাসনের সরকার প্রতিষ্ঠা করুন। এই দূর্নীতি গ্রস্ত সরকারকে ছুড়ে ফেলে দিন। আপনাদের কাছে করো জোড়ে আমাদের প্রার্থনা ও অনুরোধ রইল রাম রাজ্য প্রতিষ্ঠা করুন। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।” স্লোগানে মুখরিত করে এলাকা।

ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রুপানীতা বেরা দাস এর নেতৃত্বে গড়গ্রাম টিনের স্কুল মার্কেট ও গড়গ্রাম বাজারে জন সংযোগ হল। রুপান্বিতা দেবী বলেন যুবকদের দেড় হাজার টাকা ভাতা চাই না, কাজ চাই। মায়েদের সুরক্ষা ও কর্মসংস্থান চাই। শিল্প কল করখানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপি সরকার কাজ করবে। এই কারণে তিনি এই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তন চেয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

Related News

Also Read