Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বিদায় নিলেন ‘জীবনপুরের পথিক’ তরুন মজুমদার

বিদায় নিলেন ‘জীবনপুরের পথিক’। এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবীন চিত্র পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন এই প্রবীণ চলচ্চিত্র পরিচালক। গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
 বাঙালির কেবল সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল-তপন সিনহা ছিল না। ছিলেন তরুণ মজুমদাররাও। যাঁদের ছবি দেখতে ভিড় জমাত সব বয়সিরাই।১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান পরিচালক। মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালককে কেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ১৯৯০ সালে। এ ছাড়াও, বিএফজেএ পুরস্কার এবং আনন্দলোক পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল পরিচালককে।সবথেকে বড় কথা, অন্ধকার হলে নায়কের ‘লার্জার দ্যান লাইফ বীরগাথা’র আবেদন ছাড়াও স্রেফ চেনা জীবনের গল্পকেও যে রূপকথা করে তোলা যায়, সেটাই তরুণ মজুমদারের ইউএসপি।

Related News

Also Read