Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বাংলা ভাষা বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠল সাংসদ 

প্রদীপ কুমার সিংহ

  বাঙ্গালীদের উপর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচার ও বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠল যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদ সায়নী ঘোষ। বারুইপুরে ইলিশ উৎসব অনুষ্ঠানে এসে সায়নী ঘোষ বলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বাংলায় ওপর যে বঞ্চনা করছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শ্রমিক বাঙ্গালীদের অত্যাচার চালাচ্ছে তার এবং বাংলা ভাষার নিয়ে বিজেপির মুখপাত্র যে কথা বলেছেন তার প্রতিবাদ করেন।

এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন কোন সম্প্রদায়িক শক্তি আমাদের কাছে মাথা তুলতে পারবে না। বাংলা আমার মা আমার কাছে শ্রদ্ধা, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে শ্রদ্ধা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার কাছে শ্রদ্ধা,কাজী নজরুল ইসলাম আমার কাছে শ্রদ্ধা। আমরা পশ্চিমবাংলা সন্তান আমাদের ভাষা বাংলা ভাষা।বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের পরিচালনায় সপ্তম বছরে ইলিশ উৎসব হল বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সোনার তরী কমিউনিটি হলে রবিবার দুপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহ সংসদ সায়নি ঘোষ, পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস,মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিদায়ক সোহম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিদের বাংলা বাংলাদেশের পদ্মা পাড়ের ইলিশ একটি করে দিয়ে সম্মানিত করেন। এছাড়া এই অনুষ্ঠানে ২২ টি ইলিশ মাছের বিভিন্ন রান্না করার পদ ছিল। বাঙ্গালীদের ভাত পাতে ইলিশ মাছ খুবই জনপ্রিয়।

সেই কথা মাথায় রেখেই ইলিশ উৎসবে জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের ইলিশের রান্নার পদের কুপন করা হয়েছিল। সরষে ইলিশ পোস্ত ইলিশ টক ইলিশ ঝাল ইলিশ বিরিয়ানি সহ প্রায় ২২ টি পদ এই অনুষ্ঠানে ছিল। তবে অতিথি শিল্পীরা বলেন প্রত্যেক বছর বারুইপুরে এই ইলিশ উৎসবে আসব। কারণ বিমান বন্দ্যোপাধ্যায় কথা আমরা ফেলতে পারি না। শেষে সায়নি ঘোষ ও ইন্দ্রনীল সেন দুজনে এই মঞ্চে গান গায় আমি বাংলার গান গাই।

Related News

Also Read