Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। রক্তসংকট মেটাতে এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব ।।

রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব ।পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তনুয়া বিদ্যাসাগর সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের উদ্যোগে এবং কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।



এই শিবিরের উদ্বোধন করেন রিজিওন চেয়ারম্যান সুবিমল মাইতি।অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা ও ট্রেজারার অশোক সাহু প্রমুখ।



রক্ত সংগ্রহ করে কলকাতার কোঠারি ব্লাড ব্যাঙ্ক।এই শিবিরে ৫০ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন বলে তনুয়া বিদ্যাসাগর সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের সম্পাদক বিকাশ সাহু জানান

Related News

Also Read