Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

কাঁথি লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনের শুরু পটাশপুরে।

নতুন বছরকে স্বাগত জানাতে তৃণমূলের পক্ষ থেকে কাঁথি লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনের শুরু পটাশপুরে।

আজ বছরের শেষ দিন আর কয়েক ঘন্টা অতিবাহিত হলেই ২০২৪ সে পা, যেহেতু ২০২৪ এ লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে সকাল থেকে,, মহিলা কর্মী সমর্থকরা, জোড়া ফুলের প্রতীক আঁকা শাড়ি পরে,শঙ্খ ধ্বনি, ঢাক, ঢোল পিটিয়ে দেওয়াল লিখনের কাজের সূচনা করলেন।

শুধুমাত্র প্রার্থীর নাম ঘোষণা হলেই নাম বসানো হবে, তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী যেই হোক না কেন,পটাশপুরে তৃণমূল যে কোমর বেঁধে নামলো তা এটা বলার অপেক্ষা রাখে না।

মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ কুমার গিরি জানান লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস এর মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে আমরা আজ থেকে দেয়াল লেখার মাধ‍্যমে প্রস্তুতি নিলাম।
মথুরা অঞ্চল এর প্রায় ২০টি যায়গায় দেওয়াল লেখা হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং ব্লকের পূর্ত কর্মাধ‍্যক্ষ মানশ রায়,মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি, মহিলা সভা নেত্রী মিতালি দাস কুইলা, মৃনাল কর,অনুপম গিরি, কৃষ্ণেন্দু সনবিগ্রহি, যুব নেতা পবিত্র জানা প্রমুখ।

Related News

Also Read