Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

পেটের টানে মৎস্য শিকারে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী, উৎকণ্ঠায় পরিবার

জীবিকার তাগিদে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের ভূইয়াপাদা গ্রামের বাসিন্দা তিরিশোর্ধ্ব মৎস্যজীবী তাপস বর এর শুক্রবার থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার, পরিজন ও গোটা এলাকাজুড়ে নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই পেটের টানে মাছ ধরতে বেরিয়েছিলেন তাপস বর। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। রাতভর চেষ্টা সত্ত্বেও তাঁর কোনো সন্ধান মেলেনি। ঘটনার খবর পেয়ে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল খোঁজখবর নেন এবং পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি সভাপতি আমিন সোহেল বলেন এলাকায় একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তাপস। তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রার্থনায় সামিল হয়েছেন তিনি ও প্রতিবেশী থেকে শুরু করে মৎস্যজীবী সমাজের বহু মানুষ। এই ঘটনায় ফের একবার জীবিকার ঝুঁকি ও মৎস্যজীবী পরিবারগুলির অনিশ্চিত বাস্তবতা সামনে এল বলে মনে করছেন স্থানীয়রা।

Related News

Also Read