Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলা সিভিক ভলেন্টিয়ারের ।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের  হলদিয়া মোড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের ।

জানা গেছে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন এই মহিলা সিভিক ভলান্টিয়ার। বুধবার ঘটনাটি ঘটেছে কোলাঘাটের হলদিয়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম মধুমিতা ভৌমিক (২৯)।

জানতে পারা যায় ,ডিউটি সেরে সকালে বাড়ি ফিরছিলেন মধুমিতা। সেই সময় কলকাতাগামী একটি গাড়ি দ্রুত গতিতে এসে মহিলাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোলাঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। একইসঙ্গে আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। গাড়ি চালক পলাতক। ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজ করা হচ্ছে ঘাতক গাড়িটির চালকের।

Related News

Also Read