Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয়ী হলদিয়া ব্লু ষ্টার 

 

কাঁথি সিএসএসএ ময়দানে সারা বাংলা সিএবি অম্বর রায় অনুর্ধ্ব ১৫ মেদীনিপুর জেলা গ্রুপ ডি র তৃতীয় দিনের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে হলদিয়া ব্লু ষ্টার ক্রিকেট একাডেমি ও তাম্রলিপি ক্রিকেট একাডেমি ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে ব্লু ষ্টার তাম্রলিপি কে ব্যাটিং করতে পাঠায়। নির্ধারিত ৪৫ ওভারে খেলায় তাম্রলিপি ক্রিকেট একাডেমি ৪৩.৩ ওভারে সব উইকেট হারিয়ে উইকেট হারিয়ে ১৪২ রান করে।

 

প্রত্তুতরে ব্লু ষ্টার ক্রিকেট একাডেমি ৩৪.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ৭ উইকেটে জয়লাভ করে। এই খেলায় হলদিয়া ব্লু ষ্টার দলের বোলার সায়ন শাসমল ৬.২ ওভার ১ মেডেন ১৭ রান ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। কচিকাঁচা খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী।

 

ম্যাচের দুই আম্পায়ার সুমন রায় ও আকাশ জানা স্কোরার গৌরব রথ। ভেন্যু ইনচার্জ রামকৃষ্ণ পন্ডা জানিয়েছেন আগামী কালকের খেলা হলদিয়া টিউলিপ ক্রিকেট একাডেমি বনাম বেলদা গ্রীন ক্রিকেট একাডেমি।

Related News

Also Read