২৬ সে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের দইসাইর ফিউচার ফাউন্ডেশন এডিশন এন্ড রিহ্যাবিলেশন .ও লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবি অনুষ্ঠিত হয় দইসাই বাজার স্ট্যান্ডে। ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কলকাতার হেলথ পয়েন্ট। এই ফাউন্ডেশনে মাদক সংশোধনাগার রয়েছে এবং ৩৫ জনকে রেখে তাদের সেবা শুশ্রূষা চলছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আবাসিকরা।
মাদক সম্পর্কে কিছু বক্তব্য রাখেন ডাক্তার হিমাদ্রি মুন্দ্রা, ফাউন্ডেশন এর পক্ষ থেকে আশিস মাইতি, সত্যম গিরি, সুদীপ্ত অধিকারী, সৌমাল্য কুসুম পাত্র, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর ও অন্যান্য কর্মকর্তাগন, লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণের পক্ষ থেকে ডাঃ সুমিত্র কুমার মাইতি, দিলীপ দাস, চন্দন সাউ, সুপ্রকাশ মাইতি, রূপক গিরি ও অন্যান্য সদস্যরা। ধন্যবাদ জ্ঞাপন করেন সমস্ত ফাউন্ডেশন কর্মকর্তাকে ক্লাব সভানেত্রী মনি দিপা মাইতি।এই শিবিরে মাদক সম্পর্কে সচেতন করা হয় সমস্ত আবাসিক এবং অন্যান্য দেরকে।






