Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

দিব্যেন্দুর ডিপিতে জাতীয় পতাকা:প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া ?

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ডিপি বদল দিব্যেন্দু অধিকারীর।দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছেন সোস্যাল মিডিয়ায় ডিপি বদল করে জাতীয় পতাকা লাগাতে।প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতারা তাঁদের সোস্যাল মিডিয়ায় ডিপি পরিবর্তন করে জাতীয় পতাকা লাগিয়েছেন।এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তনলুকের তৃনমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও।

গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন অধুনা তৃনমূলের রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।সেই সময় থেকেই কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দা অধিকারী পরিবারের দিব্যেন্দু অধিকারী কিম্বা শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।সেই পরিস্থিতির মধ্যে আচমকা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল বিরত থাকবে।তারপরেই আচমকা ডিপি বদল দিব্যেন্দু অধিকারীর।

সংবাদ মাধ্যমের কাছে দিব্যেন্দু অধিকারী দাবি করেছেন কারো আবেদনে সাড়া দিয়ে ডিপি বদল নয় ।এর সঙ্গে রাজনীতির কোনও  সম্পর্ক নেই। জাতীয় পতাকা এবং আমার দেশকে  আমি সম্মান করি। সেই কারণেই আমার হোয়াটসঅ্যাপের ডিপি বদলে জাতীয় পতাকা ব্যবহার করেছি।

তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক মুহুর্তে দিব্যেন্দুর ডিপি বদলে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related News

Also Read