Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কেরিয়ার কাউন্সিলিং করতে জানুয়ারি থেকে আসছে ” কোচেবেলস” ।।

ইন্দ্রজিৎ আইচ :-ছেলে মেয়েদের ভবিষ্যত্ সুরক্ষিত করতে এবং তাদের কেরিয়ার আরো যাতে উন্নতি লাভ করে তার জন্যে আগামী জানুয়ারি থেকে অন লাইন চালু হচ্ছে ” কোচেবেলস “। কেরিয়ার গাইডেন্স এর এই নতুন পথের দিশা দেখাচ্ছে এই কোচেবেলস এর দুই কর্ণধার পিনাকী চক্রবর্তী এবং অরিজিৎ বসু।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা জানালেন এখন ছেলে মেয়েরা লেখাপড়া শিখে খুব টেনসনে পরে প্রফেশনালি কোন কাজ টা তারা বেছে নেবেন। তাই আমরা কেরিয়ার গাইড হিসেবে অন লাইন গাইডেন্স দেবো। আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে অন লাইন এই পাঠক্রম।

কোচে বেলস এর মেম্বারশিপ ৪৯৯ টাকা। তিন,ছয়,নয় ও এক বছরের এই কোর্স চালু থাকবে।



আজ ওয়েবসাইট লঞ্চ হলো বিখ্যাত নৃত্য শিল্পী অলকানন্দা রায়ের হাত দিয়ে। আমরা ১০ টা কোর্স দিয়ে কোচেবেলস শুরু করছি সামনে বছর থেকে। আমরা শেখাবো টেক্স, আই টি, আর্ট এন্ড কালচার, ব্যাবসা, স্পোর্টস সহ আরো অনেক ধরনের কোর্স।

এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী অলকানন্দা রায়, ডাক্তার জয়ন্ত চক্রবর্তী, সত্যগোপাল দে।

সকলেই এই উদ্যোগের ভুয়সী প্রসংশা করেন ও সাধুবাদ জানায়। এইদিন সমগ্র অনুষ্ঠান সংযোজনে ছিলেন তুহিনা পান্ডে।

Related News

Also Read