Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বোর্ড গঠনের নোটিশ দিয়েও ফেরালো বিডিও,শহীদ মাতঙ্গিনী ব্লকে বিবাদ ।

পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্যে জয়ী প্রার্থীদের চিঠি দিয়েও সামান্য পরে ফিরিয়ে নিলো বিডিও। আর তার জেরে নতুন করে রাজনৈতিক বাদানুবাদ শুরু হল। ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে বেশকিছু জয়ী প্রার্থীদের অভিযোগ বোর্ড গঠনের জন্যে বিডিও কাগজ পাঠানোর পর সেই কাগজ সই করে পুনরায় ফেরত নিয়ে নিছেন।বিজেপির অভিযোগ যে বোর্ড গঠন বানচাল করার জন্য বিডিওকে দিয়ে কু কাজ করছে শাসক দল।

শহীদ মাতঙ্গীনি ব্লকের বিডিও অমিত কুমার গায়েন বলেন যে আগামী ৯ এবং ১০ আগস্ট শহীদ মাতঙ্গিনী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। আর সেজন্যই একটি নোটিশ আমরা পাঠিয়েছিলাম।তবে তাতে ত্রুটি থাকার জন্য পুনরায় ফেরত নিয়ে নতুন করে আমরা নোটিশ পাঠাছি সমস্ত জয়ী প্রার্থীদের । তবে কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছি না, সব দলের জয়ী প্রার্থীদেরই নোটিশ চেয়ে পাঠিয়েছি নতুন নোটিশ আমরা পুনরায় প্রার্থীদের কাছে পাঠিয়ে দেব।

Related News

Also Read