প্রদীপ কুমার সিংহ
রাত পোহালে ভারতে প্রজাতন্ত্র দিবস।৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা কুচকাওয়াজে আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমা শাসক অধীনস্থ বারুইপুর রাস মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফুচকাওয়াজের একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপলক্ষে বারুইপুর রাস মাঠে কয়েক দিন ধরেই কুচকাওয়াজের মহড়া হয়।

শনিবার সেই মহোড়ার শেষ দিন। প্রতি বছরের ন্যায় এবারে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাস মাঠে ২২টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলোর মধ্যে থাকবে বারুইপুরে আরক্ষা বাহিনী পুরুষ ও মহিলাদের দুটি দল। বারুইপুর মহকুমা অধীনস্ত বারুইপুর চম্পাহাটি সুশীল কর কলেজ, সোনারপুর কলেজ,ভাঙড়ের একটি স্কুল, সোনারপুরে কয়েকটি স্কুল,বারুইপুরের কিছু স্কুল ও জয়নগরের কিছু স্কুলসহ কয়েকটি সংস্থা এতে অংশগ্রহণ করছে।

সেই সঙ্গে থাকবে ১৪ টি ট্র্যাভেলো গাড়ি।বারুইপুর মিউনিসিপালিটি, রাজপুর সোনারপুর মিউনিসিপালিটি ও জয়নগর মিউনিসিপালিটি থাকছে সেইসঙ্গে রেড ক্রসের ট্র্যাভেলো থাকবে এবং পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন প্রকল্পের ট্রাভেলো গাড়ি থাকবে। এই অনুষ্ঠান খুব জম কালো অনুষ্ঠান হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হয়েই যাবার পর ১৪ টি বারুইপুর সহ বিভিন্ন এলাকার ডান্স গ্রুপের মনোগ্র অনুষ্ঠান থাকে।

কুচকাওয়াজ এবং মনোজ্ঞ অনুষ্ঠানে যেসব দল প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করবেন বারুইপুরের মহাকুমার শাসক চিত্রদীপ সেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাস সরদার,পৌর পিতার শক্তি রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পর মহকুমা শাসক কে এই ২২টি দলের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবে।





