দূর্গাপূজা ভিড়ে নবমীর দিনে হারিয়ে যায় একটি ছয় বৎসরের শিশুকন্যা । কর্তব্যরত পুলিশকর্মীরা দেখতে পেয়ে কোলাঘাট থানার অন্তর্গত মেচেদার পাঁচ মাথার মোড়ে অস্থায়ী পুলিশ সহায়তা কেন্দ্রে নিয়ে আসেন। পুলিশের তৎপরতায় কয়েকঘন্টার মধ্যেই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উৎসবের দিনগুলিতে শিশুদের সাবধানে রাখুন। কোনো অসুবিধায় যোগাযোগ করুন নিকটবর্তী পুলিশ স্টেশন বা পুলিশ সহায়তা কেন্দ্রে।


Post Views: 70





