গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দুয়ারে পৌঁছালো মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার, নার্স, প্যাথলজি ব্যবস্থা ও থাকছে। একটি বিশেষায়িত স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা কেন্দ্রের গাড়ি প্রত্যন্ত গ্রাম ও দুর্গম অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়। তার কারণে হাসপাতাল যেতে না পারার সমস্যা দূর হয় সাধারণ মানুষের। এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের চিকিৎসা, রক্ত পরীক্ষা প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয়। যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য এই ব্যবস্থা চালু হয়েছে।

এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা, সকলেই পরিষেবা পাবেন। আরও সহজে চিকিৎসা পরিষেবা মিলবে। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হল। ফিতা কেটে ও পতাকা নারী এর শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি রামনগর ১ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতের মানুষ। এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা মিলবে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাচ্ছে এলাকায়। চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগিয়ে বাংলা। মানুষকে আর চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না। নিয়ম করে এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে। গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া এই পরিষেবা সম্পর্কে বলেন মুখ্যমন্ত্রীর মহৎ উদ্যোগ। উপকৃত হবে প্রত্যন্ত গ্রামের মানুষজন। এতদিন মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে হলে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হত। এই ভাবেই দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছে মানুষ। এবার সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা এই ভ্রাম্যমাণ হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা থাকবে। প্রয়োজনীয় বিভিন্ন রকম ঔষধ, এক্স-রে ও অক্সিজেন পরিষেবা মিলবে।দোরগোড়ায় স্বাস্থ্য: ‘দুয়ারে সরকার’-এর মতো ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা প্রদান করার ব্যবস্থা করা হলো। প্রতিরোধ ও চিকিৎসা: সাধারণ রোগ নিরাময় ও ভবিষ্যৎ রোগ প্রতিরোধে সাহায্য করা। রামনগর ১ ও ২ ব্লক রোটেশন করেই এই কর্মসূচি চলবে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, গোবরা গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী ও নেতৃত্ব বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা পঞ্চায়েতের প্রধান দীপিকা সাউ ভূঁইয়া, রামনগর -১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি, বিশিষ্ট সমাজসেবী সেক সাবির, মিনহাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ও ডাক্তার, আশাকর্মী প্রমুখ।





