Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃনমূল

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সমবায়ে তৃণমূলের কাছে ধরাশায়ী হচ্ছে বাম ও বিজেপি। এবার বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসালো তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। যার মোট আসন সংখ্যা ৪৪টি। সেখানে ৩৭টি আসন দখল করেছে তৃণমূল। বাকি ৭টি আসন পেয়েছে রাম- বাম জোট।

এই সমবায় উত্তর ও দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকা নিয়ে গঠিত। যেগুলি বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি। বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও বিজেপি এগিয়ে। সেই এলাকায় যেভাবে তৃণমূলের জয়জয়কার তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির। এদিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো।

 

সমবায়ের মোট ভোটার সংখ্যা ৮০৪৫টি। যার মধ্যে ভোট পড়েছে ৮৩.১৬ শতাংশ। গত কয়েক মাস আগে এই সমবায়ের মেয়াদ শেষ হয়। আগেও এই সমবায় ছিল তৃণমূলের দখলে। এরপর নির্বাচন ঘোষণা হতে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এবং বিজেপি জোট করে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। ফলে বাকি ৪৩ টি আসনে রবিবার নির্বাচন হয়। সেখানেও জয়জয়কার তৃণমূলের। এদিন নির্বাচনের ফল প্রকাশ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।

জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা, দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার শীট, দাপুটে তৃণমূল নেতা আমিন সোহেল, তৃণমূল নেতা বাবুলাল গিরি ও অজিতেষ পাহাড়ি- সহ অন্যান্যরা।

 

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা জানান, মানুষ বিজেপির কাজকর্মে সন্তুষ্ট নয়। তাই সমবায় নির্বাচনে তৃণমূলকে মানুষ ঢেলে ভোট দিয়েছেন। আগেও এই সমবায় তৃণমূল ছিল। তৃণমূল যেভাবে সমবায় কাজ করেছে তাতে মানুষ আবার তৃণমূলের ওপরেই আস্থা রেখেছে।

Related News

Also Read