প্রদীপ কুমার মাইতি :- শিল্পীর হাতের ছোঁয়ায় বিকশিত চিত্র ও হস্তশিল্প। পূর্ব মেদিনীপুরের রামনগরে আর্ট এন্ড আর্টিস্ট এর আয়োজনে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিল্পীদের চাঁদের হাট বসেছিল রামনগরে। আর্ট অ্যান্ড আর্টিস্টের কর্ণধার প্রশিক্ষক অঞ্জন শাসমলের উদ্যোগে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী সার্থক সুন্দর হয়ে ওঠে। রামনগরে বিবেকানন্দ চিলড্রেনস মিশন স্কুলে আয়োজিত হলেও এই বিশেষ চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী।

কয়েকশো ছাত্রছাত্রী ও বিভিন্ন শিল্পীরা এই প্রদর্শনীতে তাদের চিত্রকলা প্রদর্শন করেন। আট এবং আর্টিস্টের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ও আয়োজন করা হয় এই দিন। এই ওয়ার্কশপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী দিনে অনেকটাই এগিয়ে যেতে পারবে এমনটাই বার্তা দেন আর্ট এন্ড আর্টিস্টেট কর্ণধার ও প্রশিক্ষক অঞ্জন শাসমল।

রামনগরে অনুষ্ঠিত এই বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা তাদের অসাধারণ শিল্পপ্রতিভা প্রদর্শন করেন। শিশু শিল্পী থেকে বড় শিল্পীরা একসাথে কাজ করে সমন্বয়ের আঙ্গিকে ওয়ার্কশপ কে সার্থক সুন্দর করে তোলে।
রামনগরের বিখ্যাত প্রতিষ্ঠান আর্ট এন্ড আর্টিস্ট ছাত্রছাত্রীদের চিত্রকলা ও হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে আসছে। ছাত্র-ছাত্রীদের চিত্রকলার আঙ্গিকে ওয়ার্কশপের মাধ্যমে তাদের আগামীর দিশা দেখাচ্ছে এই সংস্থা। এই ওয়ার্কশপ অনুষ্ঠান অনেকটাই রামনগর আর্ট ফেস্টিভেল নামেও পরিচিত। আগামী দিনে আর্ট এন্ড আর্টিস্ট আরো বিভিন্ন কর্মকান্ডের সাথে ছাত্র-ছাত্রীদের চিত্রকলা ও হস্তশিল্পে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।







