লায়ন্স ক্লাব অফ কন্টাইর উদ্যোগে এবং ভোলানাথ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ এক বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পে মোট ১৩০ জন মানুষকে স্বল্প মূল্যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতিষেধক ইনফ্লুভ্যাক টেট্রা ইনজেকশন দেওয়া হয়।

সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে প্রচুর আগ্রহ লক্ষ্য করা যায়। তবে এবারের ক্যাম্পে নির্ধারিত সীমার কারণে ১৩০ জনের বেশি ভ্যাকসিন প্রদান সম্ভব হয়নি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষের দিকে আরও একটি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হবে।

ক্যাম্পটির উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ কন্টাই-এর সভাপতি তপন কুমার সাহু। তিনি জানান, অক্টোবর মাসের শেষে নিউমোনিয়ার জন্য একটি বিশেষ ভ্যাকসিনেশন প্রোগ্রামেরও আয়োজন করা হবে।
এই ভ্যাকসিনেশন ক্যাম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ডা: সুতনু দত্ত ,সুবিমল মাইতি ,অশোক কুমার সাহু ,বারিদ বরণ মন্ডল, গোলকচন্দ্র বিশ্বাস, রঞ্জন সাহু,রাজকুমার দুয়ারী,অপূর্ব মুখার্জি, স্বপন পরিয়ারী, উৎপল কান্তি প্রধান, ভোলেনাথ চক্ষু হাসপাতালের সমস্ত কর্মীবৃন্দ এবং ভ্যাকসিনেটর মধুমিতা দুয়ারী এবং চন্দনা দলাই।

এই ভ্যাকসিনেশন ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন লায়ন্স ক্লাব অফ কন্টাই-এর ভ্যাকসিনেশন কমিটির চেয়ারপারসন ডা: নন্দিতা পট্টনায়ক,ডা:অনুতোষ পট্টনায়ক এবং ভোলানাথ চক্ষু হাসপাতালের সম্পাদক বরুণ কুমার জানা।





