Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড এর বায়ো-টয়লেট জেলা পুলিশের হাতে প্রদান

জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠে সাধারণ মানুষের ভীড় জমে। সেই সমস্ত মানুষের টয়লেট পরিষেবা প্রদানের জন্য ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড এর সিএসআর ফান্ডের ৩৩.০৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বায়ো-টয়লেট জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড এর কর্তৃপক্ষ জেলা পুলিশের হাতে বায়ো টয়লেটের চাবি তুলে দেন।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল,উপ-এসপি ডিইবি শ্রী সান্তব্রত চন্দ,ইন্ডিয়ান ওয়েল পেট্রোনার্স প্রাইভেট লিমিটেড এর কর্তৃপক্ষ সহ অন্যান্যরা।
জৈব-শৌচাগারের পরিবেশবান্ধবতা, জল সংরক্ষণ এবং কম রক্ষণাবেক্ষণের মতো অসংখ্য সুবিধা রয়েছে এই বায়ো টয়লেটে। এগুলি কার্যকরভাবে মানব বর্জ্য শোধন করে, জলবাহিত রোগের ঝুঁকি হ্রাস করে এবং উন্নত স্যানিটেশন প্রচার করে। এছাড়াও, এগুলি বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সাশ্রয়ী এবং টেকসই সমাধান হতে পারে, বিশেষ করে সীমিত পরিকাঠামো সহ এলাকায়। এই প্রকল্পটি জনসমাগম এবং বহিরঙ্গন কার্যকলাপে মহিলা এবং বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর হবে।
জৈব-টয়লেটগুলি একটি বায়ো-ডাইজেস্টার ট্যাঙ্কে অ্যানেরোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে কঠিন বর্জ্যকে পানি এবং গ্যাসে (কার্বন ডাই অক্সাইড এবং মিথেন) পচিয়ে দেয়। এই প্রক্রিয়াটি বর্জ্যের পরিমাণ এবং জলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, ” আমাদের জেলায় বহু সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের ভীড় জমে। মহিলা এবং বয়স্কদের টয়লেট করতে ভীষন সমস্যা হয়।সেই সাথে পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বায়ো টয়লেটটি জেলার মানুষের খুবই কাজে লাগবে।”

Related News

Also Read