পূর্ব মেদিনীপুর খ্রিস্টান কমিউনিটির উদ্যোগে শুক্রবার কাঁথির জন-মঙ্গল সমবায় সমিতির সংহতি হলে প্রাক-বড়দিন অনুষ্ঠান হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য, সম্প্রীতি ও প্রার্থনার পরিবেশে গড়ে উঠতে চলা এই অনুষ্ঠানে অংশ নেয় জেলার প্রায় ৫০টি গির্জার প্রতিনিধি ও বহু খ্রিস্টান ভক্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলনে বঙ্গীয় খ্রিস্টিয় পরিষেবার পক্ষে রাজ্য সম্পাদক কানাইলাল গিরি।কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ সহ ন্যাশনাল খ্রিস্টিয়ান কাউন্সিল এবং ইস্ট মেদিনীপুর খ্রিস্টান কমিউনিটি ফোরামের প্রতিনিধিরা।আয়োজক দের তরফে জানানো হয়,বড়দিনের আগে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই অনুষ্ঠানে সম্মিলিত প্রার্থনা করা হয়।

উপস্থিত ছিলেন কাঁথি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা মৎস্যজীবী নেতা আমিন সোহেল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন চেয়ারম্যান বাপি ঘোষ, কোষাধ্যক্ষ পাস্টর কেদার সাহু, পাস্টর সলোমন মাইতি ও আহ্বায়ক সুপ্রিয় গিরি, পাস্টর সৌমেন ধাড়া ও ফাদার সম্ভু দাস এবং পাস্টর সচিব উত্তম জানা।শেষে ধন্যবাদ জানান আহ্বায়ক ও সভাপতি পাস্টর ড. আর্পণ রানা।





