Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। শিলদা কলেজে উদ্যোগে বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির ।।

ঝাড়গ্রামের শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বুধবার একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল।

চক্ষু পরীক্ষা শিবিরে স্থানীয় সাধারণ গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি

অপারেশন শিবির আয়োজনে সহযোগিতা করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট । এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দে ও অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।এই শিবিরে মোট ৪৯ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ১৩ জনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।এই শিবিরে জাতীয় সেবা প্রকল্পের ২৬ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

Related News

Also Read