Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ৫ই জুলাই, ২০২৬ )

মুকুন্দপুর ক্লাব স্বদেশভূমির ১৬তম দুর্গোৎসবের খুঁটি পুজো

কাঁথি দেশপ্রান ব্লকের মুকুন্দপুর ক্লাব স্বদেশভূমির পক্ষ থেকে এ বছরের ১৬তম দুর্গা পুজোর সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। রবিবার সকালে পূজোর প্রথা অনুযায়ী মায়ের মাটি তোলার মধ্য দিয়েই শুরু হয় পুজোর মাঙ্গলিক আনুষ্ঠান। এদিন খুঁটি পুজার মাঙ্গলিক অনুষ্ঠানের পর খুঁটি পুঁতে শুভসূচনা করেন ক্লাব সভাপতি তরুণ কুমার জানা।

এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি দেবকুমার অধিকারী, সম্পাদক শোভন পাত্র, সদস্য বিশ্বজিৎ আচার্য, অসিত দে, শংকর আচার্য, পিন্টু শীট, অনুপম জানা, রতন মন্ডল, সুদীপ মিশ্র, কেনারাম শীট বিকাশ দাস, সত্যজিৎ মন্ডল, তরুণ দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রতি বছরের মতো এ বছরও নতুন থিম “নারী”। নারীদের প্রতি যে অত্যাচার অবহেলা কন্যা ভ্রুণ হত্যা সহ একাধিক অত্যাচার নিপীড়নের পাশাপাশি সাফল্যের বিষয়টি তুলে ধরবে মণ্ডপ। এই ক্লাব সামাজিক-সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

Related News

Also Read