Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

আসামের ভয়াবহ বন্যা,ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রান সংগ্রহ

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে আজ পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, রাধামনি সহ জেলার বিভিন্ন স্থানে আসামের বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ করা হয়। ত্রান সংগ্রহের কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য মধুসূদন বেরা, নারায়ণ চন্দ্র নায়ক,সুব্রত দাস, জ্ঞানানন্দ রায়, অশোক মাইতি প্রমুখ।

দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা অনুরূপা দাস জানান, আসামের ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী ত্রান ভয়াবহ বন্যার ক্ষতির তুলনায় অপ্রতুল। ফলস্বরূপ এই ত্রান সাহায্যের কর্মসূচী চলছে। আগামীকালও এই কর্মসূচি চলবে।

Related News

Also Read