প্রদীপ কুমার সিংহ :- বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপ লাইন ঢোকানো হচ্ছেনা অভিযোগ গ্রামবাসীদের। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার সকালে বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তত শিখড়বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকার প্রায় ১৫ টি পরিবার বিজেপি সমর্থক। আর তাই তাদের এলাকাতে না ঢুকেছে ইলেকট্রিকের পোস্টার না হয়েছে রাস্তা। আর এবারে প্রতিটা বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে, সেই পানীয় জলের পাইপ লাইন পর্যন্ত ওই এলাকায় ঢোকানো হবে না শুধু মাত্র পরিবারগুলো বিজেপি করেছে বলে। তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমান জানার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি করা পরিবারগুলি তাই পাইপ লাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অবিলম্বে তাদের এলাকায় পানীয় জলের পাইপ লাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের।

এই ব্যাপারে ওই এলাকার পঞ্চায়েতের প্রধান জানান বিজেপির পরিবার বলে তার বাড়িতে জলের পাইপ ঢুকবে না এমন নয় জলের পাইপ যাচ্ছিল একটি জমির উপর সেটা প্রাইভেট হওয়ায় সেই পাইপ লাইনে কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যে ওই জমির মালিক কে নিয়ে প্রধান বসিয়ে একটা মিটিং করবে তারপর এই সমস্যা সমাধান করবে। প্রধান আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকের বাড়িতেই পালিয়ে জলের লাইন দিতে হবে তাই প্রত্যেকের বাড়িতেই পানীয় জলের লাইন যাবে।
বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস বলেন ভোটের সময় অনেকেই এমন ধরনের কাজ করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকের বাড়িতে পানীয় জল দিতে হবে। ওই এলাকায় একটা জমির উপর দিয়ে জলের পাইপ যাওয়ায় জমির মালিক সেটিকে বন্ধ করে দেন ওই পঞ্চায়েতের প্রধান উনি জমির মালিকের সঙ্গে বসবেন। কিছুদিন মধ্যে ওই কাজ আবার হবে আশা করছে।
এই সম্বন্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন আমি এই সবে ব্যাপারটা শুনলাম ১৫ টি বিজেপি পরিবারকে বলব আমাদের সঙ্গে যোগাযোগ করতে ।কার ঘাড়ে এত মাথা আছে যে পানীয় জলে লাইন বন্ধ করে দেবে। আমরা এটা নিয়ে লড়তে প্রস্তুত আছি।
যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী বলেন আমি শুনেছি শিখর বালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৫ টি বিজেপি পার্টি সমর্থক এমন বাড়িতে পানীয় জলের পাইপলাইন ঢোকানো হচ্ছে না এই নিয়ে শনিবার তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু এই পানীয় জলের যে টাকা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৯ হাজার কোটি টাকা দিয়েছে পশ্চিম বাংলার সরকারকে ৫২০ কোটি টাকা দিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলাকে পানীয় জলে প্রতিটা ঘরে পৌঁছতে হবে ।কিন্তু শুধু বিজেপি করে বলে তাদের বাড়িতে পানীয় জল পৌঁছাবে না এটা হতে পারে না । প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রত্যেকের বাড়িতেই পানীয় জল দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছে যে মোদি সরকার যদি আসে তাহলে আর কোনদিন ভোট হবে না এখনো তন্ত্র চলবে যদিও পশ্চিমবাংলা এখনো বিজেপি সরকারে আসতে পারি নি। কিন্তু আগামী দিন আসবে। তবেই পানীয় জল যাতে সব বাড়ির সব ঘরেতেই পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে এই সরকারকেই।।





