Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ১১ই জুলাই, ২০২৬ )

দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার

কালো কাপড়ে চোখ বাঁধা গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এগরা ২ ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের অস্তিচক গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সঞ্জীব গিরি (২৯)তিনদিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে দোকানের ভেতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানতে পেরে এগরা থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও এলাকা সূত্রে জানা গেছে ব্যবসা করতে গিয়ে সঞ্জীব অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। তাই সে মানসিক অবসাদে ভুগছিল বেশ কিছুদিন ধরে। সেই কারণে আত্মঘাতী হতে পারে বলে স্থানীয়দের অনুমান। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে।

Related News

Also Read