Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। গোয়ার খুনের আসামী গ্রেফতার দিঘায় ।।

১৫ বছর আগে গোয়ার জেল ভেঙ্গে পালিয়ে আসা কয়েদি ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায়।

গোয়া থেকে পালিয়ে নাম বদল করে দিঘার একটি হোটেলে ‘ফ্রন্ট অফিস ম্যানেজার’ হিসাবে কাজ করছিলো এই খুনের আসামী। ধৃত এই আসামীর নাম গোয়ার ভাটলেমের বাসিন্দা জ্যাকসন ডাদেল। পুলিশ জানিয়েছে গোয়ার ভাটলেমের বাসিন্দা ছিলো জ্যাকসন ।তার বিরুদ্ধে সেই এলাকার বাসিন্দা গডউইন ডিসিলভাকে খুনের অভিযোগ।২০০৫-এ এই ঘটনা ঘটে। পনজিম থানার পুলিশ আরও কয়েক জনের সঙ্গে জ্যাকসনকেও গ্রেফতার করে। তাঁদের রাখা হয় মারগাঁও জেলে।


পুলিশ সুত্রে জানা গেছে ২০০৭-য়ে খুনে দোষী সাব্যস্ত হন জ্যাকসন। গডউইনকে ছুরি মেরে হত্যা করেছিলেন জ্যাকসন ও তাঁর এক সঙ্গী। কিন্তু সাজা ঘোষণার দিন জেলের ফটক ভেঙে আরও ১২ জনের সঙ্গে পালান জ্যাকসনও। যাওয়ার আগে জেলের কর্মীদের একটি কুঠুরিতে বন্দি করে তালা মেরে দেন। তার পর থেকেই বেপাত্তা জ্যাকসন।

গোয়া পুলিশের ডেপুটি পুলিশ সুপার সূরজ হালানকরের নেতৃত্বে একটি দল দিঘায় আসে। শুক্রবার, গোয়া পুলিশের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত জ্যাকসনের উপস্থিতির ব্যাপারে আমরা খবর পাই। কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরের পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় একটি হোটেলে তিনি কাজ করছেন বলে জানতে পারি। সেই অনুযায়ী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

Related News

Also Read